ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

আর্জেন্টিনার জার্সি পরে আদালতে পলক, ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার | আপডেট: ০৩:৪১ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় ভাসছে গোটাবিশ্বে। এর ছোয়া লেগেছে কারাবন্দিদের মধ্যে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরা অবস্থায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা গেছে কারাবন্দি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। 

সেই দৃশ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা।

সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাঁটছেন পলক। এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য ছিলেন। 
এ সময় ট্রাইব্যুনাল এলাকায় উপস্থিত কয়েকজনকে মোবাইল ফোনে ওই দৃশ্য ধারণ করতেও দেখা যায়। তা সামাজিকমাধ্যমে ছেড়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিওটি নিয়ে অনেকে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া জানাচ্ছেন।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে তিনি একাধিক হত্যা, হত্যাচেষ্টা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে রয়েছেন। এসব মামলার শুনানির অংশ হিসেবে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

এএইচ