শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৫ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার | আপডেট: ০৩:১২ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার দুপুর ১টা ৩ মিনিটে শ্রীমঙ্গল এসে পৌঁছান তিনি।
‘তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আওতায় অনুষ্ঠানে ১০ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ৯টা ৩৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টা ২০ মিনিটে এসে পৌঁছানোর পর সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করেন।
এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পূর্বে ভোটের প্রচারে মৌলভীবাজারে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে জয়লাভ ও সরকার গঠনের পর এবারই প্রথম মৌলভীবাজার এলেন তিনি।
জানা গেছে, শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
এরপর বিকেলে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে বিশ্রাম নিয়ে ফের বিএনপি নেতাদের সঙ্গে একটি সভায় যোগ দেবেন। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন তিনি।
এএইচ
