শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২০ জুন ২০২৬ শনিবার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে ৫৯ বিজিবি। তারা বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন।
শনিবার ভোরের দিকে উপজেলার চৌকা সীমান্তের ১৭৭/২এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেলে পালাতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকালে চৌকা সীমান্ত এলাকা দিয়ে ৪ শিশু, ১১ নারী ও ৫ পুরুষসহ মোট ২০ জনকে জোর করে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়।
তখন স্থানীয়রা তাদেরকে ধাওয়া করলে পালাতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা।
৫৯ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল তাজুল ইসলাম জানান, বিজিবি জোয়ানরা সীমান্তে কড়া প্রহরায় রয়েছে। তিনি বর্তমানে সীমান্ত অবস্থান করছেন।
এএইচ
