ঢাকা, রবিবার   ২১ জুন ২০২৬,   আষাঢ় ৭ ১৪৩৩

একাদশে ৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২১ জুন ২০২৬ রবিবার

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম‍্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। একাদশে তিনটি বদল এনেছে বাংলাদেশ। 

সৌম‍্য সরকার, মোস্তাফিজুর রহমান ও আব্দুল গাফ্ফার নেই আজ। তাদের জায়গায় নুরুল হাসান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ একাদশে স্থান পেয়েছেন। 

নুরুল ও তাসকিন এই সিরিজে মাঠে নামছেন প্রথমবার, শরীফুল খেলেছেন প্রথম ম্যাচে।

আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তনই আনেনি অস্ট্রেলিয়া।

বাংলাদেশ একাদশ
পারভেজ হোসেন (উইকেটরক্ষক), তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ

মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

এএইচ