ঢাকা, রবিবার   ২১ জুন ২০২৬,   আষাঢ় ৭ ১৪৩৩

কর্পোরেট অ্যাফেয়ার্স এক্সিকিউটিভ নিয়োগ দেবে একুশে টেলিভিশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২১ জুন ২০২৬ রবিবার | আপডেট: ০৩:১৮ পিএম, ২১ জুন ২০২৬ রবিবার

একুশে টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) জন্য একজন কর্পোরেট অ্যাফেয়ার্স এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীকে বিবিএ/এমবিএ সম্পন্ন হতে হবে। সেইসঙ্গে থাকতে হবে ২–৩ বছরের অভিজ্ঞতা। এছাড়া প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে দক্ষ; ব্যাংকিং, ভূমি ও প্রশাসনিক বিষয়ে জ্ঞানসম্পন্ন হতে হবে। 

নির্বাচিত প্রার্থীর জন্য রয়েছে আকর্ষণীয় বেতন। 

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সিভি পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। সিভি পাঠানোর শেষ তারিখ ১০ জুলাই ২০২৬।

আবেদন পাঠান: ekusheytelevisionltd@gmail.com অথবা জাহাঙ্গীর টাওয়ার, (৭ম তলা), ১০, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ এই ঠিকানায়।

এএইচ