ঢাকা, সোমবার   ২২ জুন ২০২৬,   আষাঢ় ৭ ১৪৩৩

১২৭ তম জন্মবার্ষিকীতে ‘নজরুল বর্ষ’ উদযাপনে প্রজ্ঞাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯ পিএম, ২১ জুন ২০২৬ রবিবার

ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে গত ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত একবছর নজরুল বর্ষ উদযাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেই ঘোষণার ব্যাপারে রোববার (২১ জুন) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে সরকার। এ ঘোষণা আগামী বছরের ২৫ মে পর্যন্ত কার্যকর থাকবে। আর তা চলতি বছরের ২৫ মে থেকে কার্যকর।

এর আগে গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এমআর//