হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইনু-মেননকে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০০ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার | আপডেট: ০৭:১৬ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার
চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর বংশালে মো. মোখলেছিনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (২২ জুন) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট মিছিলরত অবস্থায় চানখারপুল মোড়ের নাজিমউদ্দীন রোডে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি বাদী হয়ে মোখলেছিন একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
উল্লখ, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান ও ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
এমআর//
