ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৮ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার | আপডেট: ১০:২৬ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। কেন্দ্রস্থল ছিল খুবই অগভীর, মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে।

এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রার।

এমআর//