আ.লীগের বিশৃঙ্খলার শঙ্কায় বামনায় বিএনপির শান্তি মিছিল
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় বামনা উপজেলা বিএনপির নেতাকর্মীরা শান্তি মিছিল ও বিক্ষোভ এবং সমাবেশ করেছে।
সোমবার সন্ধ্যার পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোল চত্তরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন স্থানে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেই আশঙ্কায় বিএনপি'র নেতাকর্মীরা সজাগ রয়েছে। মানুষের জানমাল রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।
এর আগে বিকেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন হাওলাদার নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকল শোভাযাত্রা করে বিভিন্ন স্থানে শান্তির বার্তা ছড়িয়ে দেন।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের কোন সম্পদ নষ্ট না করতে পারে সেই লক্ষ্যে সাধারণ জনগনদের জানমালের নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ সজাগ থাকার বার্তা সকলের কাছে পৌঁছে দেন।
এএইচ
