ফরিদপুর ডিবির নতুন ওসি রাকিবুল ইসলাম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৬ পিএম, ২৪ জুন ২০২৬ বুধবার | আপডেট: ১১:০০ পিএম, ২৪ জুন ২০২৬ বুধবার
ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদর জোনের নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে জনস্বার্থে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
একই আদেশে ডিবির বিদায়ী ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন-কে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি হেফাজতে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে গোয়েন্দা শাখার প্রশাসনিক কার্যক্রম ও চেইন অব কমান্ড সচল রাখতে দ্রুত এ বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনিযুক্ত ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম ইতোমধ্যে দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে ডিবির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে জেলা পুলিশ প্রশাসন।
এমআর//
