ঢাকা, শনিবার   ২৭ জুন ২০২৬,   আষাঢ় ১৩ ১৪৩৩

প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১০ পিএম, ২৭ জুন ২০২৬ শনিবার | আপডেট: ০২:১২ পিএম, ২৭ জুন ২০২৬ শনিবার

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে সফর শেষে দেশে ফিরেই বাবা ও মায়ের মাজার জিয়ারত করেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সরকারিভাবে প্রথম বিদেশ সফরে গিয়েছিলেন তিনি।

শনিবার বেলা সোয়া ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় তারেক রহমান তাঁর বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ছয় দিনের মালয়েশিয়া ও চীন সফর শেষে শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এএইচ