রাজধানীর বিভিন্ন এলাকায় গণপূর্ত অধিপ্তরের পরিচ্ছন্নতা অভিযান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৪ পিএম, ২৭ জুন ২০২৬ শনিবার
দেশের নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জোর দিয়ে তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ থেকে বাঁচতে নিজেদের ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে নাগরিকেরা নিজস্ব দায়িত্ববোধ থেকেই বড় অবদান রাখতে পারেন।
এই আহ্বানের পর আজ শনিবার গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন জিগাতলা, সোবহানবাগ, কলাবাগান এলাকাসহ বিভিন্ন এলাকার সরকারি কোয়ার্টারসমূহ পরিদর্শন করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী।
এই সময় তিনি কোয়ার্টারে বসবাসকারীসহ কোয়ার্টার পরিচালনার জন্য নির্বাচিত কমিটির সদস্যদের সাথে আলাপ করে নিজ নিজ কোয়ার্টার পরিস্কার রাখতে সকলকে কার্যকরী ভূমিকা রাখার অনুরোধ করেন।
তিনি আরো অনুরোধ করেন, যেন সপ্তাহে অন্তত একদিন কোয়ার্টার এ বসবাসকারী সকলে নিজ নিজ নাগরিক দায়িত্ব থেকে নিজ নিজ কোয়ার্টারে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এই কাজে তাদের সাথে সংশ্লিষ্ট গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণসহ তাদের পূর্ণ সহোযোগিতা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।
এরই অংশ হিসেবে আজ জিগাতলাস্থ স্টাফ কোয়ার্টার এ কোয়ার্টার কমিটি এবং গণপূর্ত অধিদপ্তর এর কর্মকর্তা-কর্মচারিদের যৌথ প্রচেষ্টায় জিগাতলা কোয়ার্টার পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালীন মাঠে খেলাধুলা করা শিশুরা স্বতঃস্ফূর্ত ও উৎসাহী অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে আসে।
এছাড়া এই সময় কোয়ার্টারের সকল বাসিন্দাদের কাছে ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে সাবধান থাকা এবং কোয়ার্টার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা সহ তথ্যবহুল লিফলেট হস্তান্তর করা হয়েছে।
নির্দেশনাসমূহ মাইকিং বা গণ-ঘোষণার মাধ্যমেও সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। কোয়ার্টার পরিষ্কার রাখার জন্য কমিটির কাছে প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিনও হস্তান্তর করা হয়েছে।
এএইচ
