ঢাকা, সোমবার   ২৯ জুন ২০২৬,   আষাঢ় ১৫ ১৪৩৩

বন্যার শঙ্কা: বিপৎসীমার ওপরে দুধকুমার, বাড়ছে আরও তিন নদীর পানি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩২ এএম, ২৯ জুন ২০২৬ সোমবার | আপডেট: ১০:৪৯ এএম, ২৯ জুন ২০২৬ সোমবার

টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের কাঁচা সড়ক, মৌসুমি ফসলের ক্ষেত। 

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ সোমবার সকাল ৯টায় পাটেশ্বরী পয়েন্ট দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদৎসীমার ২৩ সেন্টিমিনার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

কাউনিয়া পয়েন্ট তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ২৯ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, সেতু ও শিমুলবাড়ী পয়েন্ট ধরলার পানি, চিলমারী, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্ট ব্রহ্মপুত্রের পানি সমতলে বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, নদ-নদীর ৩৬টি পয়েন্টে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনে বিলিন হচ্ছে ঘরবাড়ী, গাছপালা, ফসলী জমি এবং হুমকির মুখে কাঁচা-পাকা সড়ক ও বিভিন্ন স্থাপনা।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজা‌নের ঢ‌লে দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। অন‌্য নদীগু‌লোর পা‌নিও বৃ‌দ্ধি পাচ্ছে। বন্যা পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে।

এএইচ