তিন মামলায় মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩১ পিএম, ২৯ জুন ২০২৬ সোমবার
হত্যার অভিযোগে দুটি এবং হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
আদালত সূত্রে জানা গেছে, দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগমের জামিন চেয়ে করা আবেদনের পর হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে তা যথাযথ ঘোষণা করে তিন মামলাতেই তার জামিন মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মমতাজ বেগম একজন জনপ্রিয় লোকসংগীতশিল্পী। তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এমআর//
