ঢাকা, বুধবার   ০১ জুলাই ২০২৬,   আষাঢ় ১৭ ১৪৩৩

উড়ন্ত মেক্সিকোর সামনে উড়ে গেল ইকুইডর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯ এএম, ১ জুলাই ২০২৬ বুধবার

বিশ্বকাপে আবারও উড়ন্ত পারফরম্যান্স মেক্সিকোর। গ্রপ পর্ব থেকে নক আউট, সহযোগি আয়োজকদের আটকাতে পারছে না কোনো দল। এবার তাদের শিকার লাতিন পরাশক্তি ইকুইডর। ২-০ গোলের জয়ে রাউন্ড অব সিক্সটিনে উঠলো মধ্য আমেরিকার দেশটি। 

প্রথমার্ধে দুই গোল হজম করে বেশকিছু সুযোগ পেয়েও আর ম্যাচে ফিরতে পারেনি ইকুয়েডর।

ঝড়ের কবলে মেক্সিকো সিটিতে এক ঘন্টা দেরিতে শুরু হয় ম্যাচ। খেলা মাঠে গড়ানোর পর ইকুয়েডরের সামনেও ঝড় তোলের মেক্সিকানরা। প্রথম থেকেই তাদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পরে ইকুয়েডর।

অবশেষে ২২ মিনিটে আসে সফলতা। দুর্দান্ত গোলে মেক্সিকোকে লিড এনে দেন হুলিয়ান কিনিয়োনেসে।

আক্রমণের ধার অব্যাহত রেখে ৯ মিনিটের মধ্যে আরো একটি গোল পায় মেক্সিকো। ৩১ মিনিটে গোল করেন রাউল হিমেনেজ।

ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলে লাতিন দেশ ইকুয়েডর। সুযোগও পায় একের পর এক। তবে প্রথমার্ধে আর গোল মেলেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেও গতিময় ফুটবল উপহার দেয় মেক্সিকো। পাল্টা আক্রমণ করতে থাকে ইকুয়েডরও। যদিও গোলমুখে গিয়ে গেরো খুলতে পারেনি হলুদ জার্সিধারিরা।

ধিরে ধিরে ডিফেন্সিভ খেলা শুরু করে মেক্সিকো। সেই ডিফেন্স একের পর এক আঘাত হানলেও ফাঁটল ধরাতে পারেনি ইকুয়েডর। বেশ কয়েকটি কাউন্টার অ্যাটাক করে আয়োজকরাও। তবে নির্ধারিত ও যোগকরা সময়ে গোল পায়নি কেউ। 

অবশেষে ২-০ ব্যবধানের জয় নিয়েই শেষ ষোলোয় উঠলো মেক্সিকো।

এএইচ