ঢাকা, বৃহস্পতিবার   ০২ জুলাই ২০২৬,   আষাঢ় ১৭ ১৪৩৩

উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ১ জুলাই ২০২৬ বুধবার

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ১১শ কেজি আম পাঠানো হয়েছে। আম্রপালি ও হাঁড়িভাঙ্গা- এই দুই জাতের আম পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে যশোরের বেনাপোল সীমান্ত ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাস ও আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫শ কেজি এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬শ কেজি আম পাঠানো হয়েছে। সব মিলিয়ে দুই মিশনের মাধ্যমে পাঠানো হয়েছে মোট ১১শ কেজি আম।

এরমধ্যে শুভেন্দু অধিকারী ও মানিক সাহার জন্য পাঠানো হয়েছে ১০০ কেজি করে আম। বাকি আম রাজ্যগুলোর স্বনামধন্য ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হবে।

এমআর//