ঢাকা, শুক্রবার   ০৩ জুলাই ২০২৬,   আষাঢ় ১৮ ১৪৩৩

৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিল সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬ পিএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ৩৪ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তাদের পদোন্নতি দিয়ে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রেওয়াজ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতন-স্কেল, ২০১৫ অনুযায়ী তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এছাড়া নিয়মানুযায়ী পরে তাদের পদায়ন করা হবে।

ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতিপ্রাপ্তরা উপ-সচিব (ক্যাডার বহির্ভূত) পদ পর্যন্ত পদোন্নতি পান।

এমআর//