এনটিভির ২৪ বছরে পদার্পণে একুশে টেলিভিশনের শুভেচ্ছা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ৩ জুলাই ২০২৬ শুক্রবার
দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে একুশে টেলিভিশন (ইটিভি)।
এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ইটিভির প্রতিনিধি দল চ্যানেলটির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর কাছে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেয়।
শুক্রবার (৩ জুলাই) প্রতিনিধি দলের মাধ্যমে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম এবং ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালামের পক্ষ থেকে এনটিভির প্রতি শুভকামনা জানানো হয়।
একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, "এনটিভি দীর্ঘদিন ধরে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে তারা দর্শকের আস্থা অর্জন করেছে। এনটিভির আগামী দিনের পথচলা আরও সফল ও সমৃদ্ধ হোক।"
একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম বলেন, "গণমাধ্যমের সুস্থ প্রতিযোগিতা দেশের সাংবাদিকতা ও সম্প্রচার শিল্পকে আরও সমৃদ্ধ করে। এনটিভির এই সাফল্যের দিনে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভবিষ্যতেও তারা দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি।"
অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, গত ২৩ বছরে এনটিভি দেশ ও মানুষের যে আস্থা অর্জন করেছে, আগামী দিনেও সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সেই আস্থা ধরে রাখতে কাজ করবে। তিনি বলেন, দর্শকের ভালোবাসাই এনটিভির সবচেয়ে বড় শক্তি এবং সেই আস্থা নিয়েই প্রতিষ্ঠানটির পথচলা অব্যাহত থাকবে।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুসহ গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
এমআর//
