ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে গণধোলাই
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ৫ জুলাই ২০২৬ রবিবার
নাটোরের সিংড়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
রোববার দুপুর ১টার দিকে উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরে টিফিনের বিরতিতে বালুয়া বাসুয়া এলাকার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় চৌগ্রাম এলাকার গৌতম নামের এক যুবক জোরপূর্বক তাকে একটি ফাঁকা বাড়িতে টেনেহিঁচড়ে নিয়ে যায়। ছাত্রীটি চিৎকার করে এবং অভিযুক্ত যুবককে কামড় দিয়ে ছুটে যেতে সক্ষম হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তার নাম গৌতম।
এ ঘটনায় শ্লীলতাহানির দায়ে মামলা প্রক্রিয়ায়ধীন রয়েছে বলে জানান ওসি।
এএইচ
