ঢাকা, রবিবার   ০৫ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

পুলিশের ৬ ডিআইজিকে বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ৫ জুলাই ২০২৬ রবিবার

পুলিশের ডিআইজি সমমর্যাদার ৬ কর্মকর্তাকে বিভিন্ন দায়িত্বে বদলি ও পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. ইকবাল হোসেনকে এসবি থেকে ঢাকা রেঞ্জে, বরিশালের কমিশনার ডিআইজি আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জে, ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ্কে পুলিশ অধিদফতর থেকে বরিশালের কমিশনার পদে, ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জ থেকে খুলনা রেঞ্জে, ডিআইজি মো. রেজাউল হককে খুলনা রেঞ্জ থেকে খুলনা শিল্পাঞ্চল পুলিশে এবং ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে রাজশাহী রেঞ্জ থেকে ঢাকায় এপিবিএনে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এএইচ