ঢাকা, রবিবার   ০৫ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

তুরাগে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৫ জুলাই ২০২৬ রবিবার

গাজীপুরের ‎টঙ্গীর তুরাগ নদীতে পানিতে গোসল করতে নেমে শামীম ও আফনান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার দুপুরে টঙ্গীর নদী বন্দর এলাকায় তুরাগ নদীতে এই ঘটনা ঘটে। 

‎‎ফায়ার সার্ভিস জানায়, দুপুরে বন্ধুদের সাথে তুরাগ নদীর পানিতে গোসল করতে নামে শামিম ও আফনান। এ সময় তারা পানির স্রোতে ভেসে ডুবে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর পাঠায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে ওই দুই শিশু র মরদেহ উদ্ধার করে। শিশু দুটির স্থানীয় একটি স্কুলের ছাত্র ছিল।

পরে পুলিশ খবর পেয়ে মরদেহ দুটি তাদের হেফাজতে নেয়।

এএইচ