ফরিদপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৯:০১ পিএম, ৫ জুলাই ২০২৬ রবিবার
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
রোববার বিকেল ৬টার দিকে উপজেলার মশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে নগরকান্দাগামী মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ফাহিম মাতুব্বর নিহত হন। গুরুতর আহত রফিকুল মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এএইচ
