মানবতাবিরোধী অপরাধে আ.লীগের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত সংস্থা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার
দল হিসেবে আওয়ামীলীগের জুলাইয়ে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত সংস্থা এমন তথ্য একুশে টেলিভিশনকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জুলাই ছাড়াও সামগ্রিকভাবে দলটির অপরাধের তদন্ত করছে তদন্ত সংস্থা বলে জানান তিনি।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।
এদিকে চব্বিশের জুলাই সারাদেশে হওয়া মামলা দ্রুতই ট্রাইব্যুনালে নিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর।
দল হিসেবে ২০২৪ সালের ২ অক্টোবর আওয়ামী লীগের বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। এতে গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দলীয় জোটকেও দায়ী করা হয়। তৎকালীন চিফ প্রসিকিউটর তখন বলেছিলেন আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মঙ্গলবার এ বিষয়ে আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত চলমান রয়েছে, অপরাধের প্রাথমিক সংশ্লিষ্টতাপেয়েছে তদন্ত সংস্থা।
চিফ প্রসিকিউটর জানান ,দলের সভানেত্রী শেখ হাসিনার সুপুরিয়র রেসপন্সিবিলিটি দেখা হচ্ছে।
তদন্তে দল হিসেবে আওয়ামী লীগ জুলাই ছাড়াও আর কি কি সন্ত্রাসী কার্যক্রম করেছে সামগ্রিকভাবে তাও দেখা হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর।
অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে তদন্ত হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর। পুরো তদন্ত শেষে যদি প্রমাণসহ রিপোর্ট পাওয়া যায় সে অনুযায়ী বিচার প্রক্রিয়া চলবে বলে জানান তিনি।
এএইচ
