ঢাকা, বুধবার   ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট সরকার: নাহিদ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার

সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় টাঙ্গাইলের সখীপুরে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় এ অভিযোগে তোলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, "বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং দেশের সম্পদ লুটপাট করেছে। বিদ্যুৎ খাতের নামেও কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের জনগণের অর্থের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। 

এসময় দেশের জনগণকে একটি জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম।

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পদযাত্রাটি সখীপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তালতলা চত্বরে পথসভায় মিলিত হয়।

সভায় বক্তারা জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন, দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এএইচ