ঢাকা, শনিবার   ১১ জুলাই ২০২৬,   আষাঢ় ২৭ ১৪৩৩

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত, সন্তান আহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ১১ জুলাই ২০২৬ শনিবার

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পাড় হওয়ার সময় কভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে তাদের ৯ বয়সী শিশু সন্তান।

শনিবার দুপুরে বেড়াইদেরচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাকিব হাসান ও তার স্ত্রী বিথী আক্তার। পিরোজপুরের রাকিব হাসান শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার একটি গার্মেন্টস্  কারখানার মানব সম্পদ বিভাগে কর্মরত ছিলেন।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পত্তি। এসময় ময়মনসিংহগামী লেনে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই বিথী আক্তার মারা যান। গুরুতর আহতবস্থায় রাকিব হাসানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এ সময় তাদের ৯ মাস বয়সী শিশু সন্তানটি গুরুত্বর আহত হয়। 

কাভার্টভ্যানটি তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানান থানার ওসি।

এএইচ