৫ মিলিয়ন ছাড়াল একুশে টেলিভিশনের সাবস্ক্রাইবার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ১২ জুলাই ২০২৬ রবিবার | আপডেট: ০৭:৫৮ পিএম, ১২ জুলাই ২০২৬ রবিবার
১২ জুলাই রোববার ২০২৬ সকালে ইউটিউবে ৫ মিলিয়ন (৫০ লাখ) সাবস্ক্রাইবার পূর্ণ করেছে দেশের অন্যতম টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি)। এ অর্জনের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন মাইলফলক স্পর্শ করল বেসরকারি চ্যানেলটি।
গত দুই বছরে প্রায় ৪০ লাখ নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে ইটিভির ইউটিউব চ্যানেলে। সংবাদ, সমসাময়িক ঘটনা, টকশো ও বিশেষ আয়োজনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
চ্যানেলটির কর্মকর্তা-কর্মচারীরা এ সাফল্যের পেছনে দর্শকদের ভালোবাসা ও টিমের নিরলস পরিশ্রমকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
ভবিষ্যতেও দেশ ও মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে একুশে টেলিভিশন।
এএইচ
