দুপুরের মধ্যে রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় মঙ্গলবার দুপুরের মধ্যে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ারও আভাস দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এমআর//
