ঢাকা, বুধবার   ১৫ জুলাই ২০২৬,   আষাঢ় ৩১ ১৪৩৩

চকলেটের সঙ্গে চেতনানাশক খাইয়ে শিশু ধর্ষণ, দোকানদার গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১৫ জুলাই ২০২৬ বুধবার

গাজীপুরের কালিয়াকৈরে চকলেটের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। 

এই ঘটনায় মঙ্গলবার রাতে কালিয়াকৈর থানায় ভিকটিমের বাবা মোঃ গোলাম রাব্বানী বাদি হয়ে একটি মামলা আদায় করেছেন। 

মামলার সূত্রে জানা যায়, কালিয়াকৈরের হাবিবপুর এলাকায় মুদি দোকানদার শফিকুল ইসলাম গত ১১ জুলাই এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে চকলেটের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশ্রিত করে ওই শিশুকে ধর্ষণ করে। পরে নানাভাবে সে ভয়-ভীতি প্রদর্শন করে।

এ ঘটনা জানাজানি হলে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত মুদির দোকানদারকে গ্রেফতার করা হয়েছে।

এএইচ