ঢাকা, শনিবার   ১৮ জুলাই ২০২৬,   শ্রাবণ ২ ১৪৩৩

টর্নেডোর আঘাতে তছনছ কক্সবাজার সৈকত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১৭ জুলাই ২০২৬ শুক্রবার

কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক টর্নেডো আঘাত হেনেছে। এসময় সৈকতে পর্যটকদের বসার স্থান শতাধিক ছাতা-চেয়ার  তছনছ হয়ে গেছে। 

শুক্রবার বিকেল ২টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে টর্নেডো আঘাত হানে।

স্থানীয় বিচকর্মী মাহাবুব জানান, শুক্রবার দুপুরে সৈকতে যখন পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে, ঠিক তখনই হঠাৎ আকস্মিকভাতে টর্নেডো আঘাত হানে। তিন থেকে পাঁচ মিনিটের মতো স্থায়ী টর্নেডো সৈকত তছনছ করে দিয়ে যায়।

এ সময় সৈকতে অবস্থানরত পর্যটকেরা ছোটাছুটি শুরু করেন। তবে টর্নেডোর আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, সাগর থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগোতে থাকে টর্নেডো। বেলা পৌনে তিনটার দিকে এটি সৈকতে আঘাত হানে। টর্নেডোর আঘাতে সৈকতে থাকা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে গেছে।

এএইচ