ঢাকা, শনিবার   ২৫ জুলাই ২০২৬,   শ্রাবণ ১০ ১৪৩৩

থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২৫ জুলাই ২০২৬ শনিবার

প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলায় থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৫ জুলাই) বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস. এম. হাসান স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরূপ আবহাওয়া এবং সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলার মধ্যে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌযান চলাচল আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।

এ সময় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এএইচ