ঢাকা, বুধবার   ২৯ জুলাই ২০২৬,   শ্রাবণ ১৪ ১৪৩৩

আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মো. সুজনের নবজাতক কন্যা সাইফা নুর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের উদ্যোগে সংগঠনটির প্রতিনিধি দল আহত জুলাই যোদ্ধা সুজনের ঢাকার কেরানীগঞ্জের বাসায় যায়।

আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ কথা জানান।

তিনি আরও জানান, আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে প্রতিনিধিদলে তিনিসহ আরও ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। 

প্রতিনিধি দলটি মো. সুজনের নবজাতকের খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপহার প্রদান করে। এছাড়া তারা মো. সুজনের শারীরিক অবস্থা এবং পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন।

এ সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, রুবেল আমিন, শাহাদাত হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ