ঢাকা, বৃহস্পতিবার   ৩০ জুলাই ২০২৬,   শ্রাবণ ১৫ ১৪৩৩

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ৮৬ জন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে সহকারি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হয়েছে ১৭৯ জনকে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আগের সব নিয়োগ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, নাইন্টিন সেভেন্টি টু (পি. ও. নং সিক্স অব ১৯৭২)’-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ৮৬ জনকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জনকে বাংলাদেশের সহকারী নিয়োগ দেওয়া হলো।

নতুন নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন।

এএইচ