দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০২ পিএম, ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত সদর দপ্তর প্রাণকেন্দ্র কান্দিপাড়ার পাশে (জে এল ১৪৩ নং) নয়াবাড়ি মৌজা পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ, সহকারি কসিশনার (ভূমি) আমির সালমান রনিসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
বৃহস্পতিবার সকালে পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার জনগণের মতামত অনুযায়ী দ্রুত দক্ষিণ উপজেলা স্থাপনের বিষয়ে আশ্বস্ত করেন।
এ সময় দক্ষিণ গফরগাঁও উপজেলার ৮টি ইউনিয়নের হাজার হাজার মানুষ উপস্থিত থেকে উল্লাস প্রকাশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একে.এম আনছারউদ্দিন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন,বিএনপি নেতা আব্দুস ছালাম বেপারী প্রমুখ।
এএইচ
