ঢাকা, রবিবার   ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

জীবননগরে বিএসএফ’র পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৯ আগস্ট ২০২৬ রবিবার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক দুই নারীসহ তিনজনকে পুশইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

রোববার ভোরের দিকে এদের পুশইনের চেষ্টা করে ভরতীয় ৩২ বিএসএফ সদস্যরা।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, রোববার ভোররাত ৩টা ১০ মিনিটের সময় ভারতীয় ৩২ বিএসসি’র মেতেরী ক্যাম্প সদস্যরা একজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি বাংলাদেশের মাধবখালী বিওপি টহলদলের নজরে আসে। সাথে সাথে তারা তা প্রতিহত করে।

বিষয়টি ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক।

এএইচ