ঢাকা, বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২২ ১৪৩৩

সুপ্রিম কোর্টে ‘ল রিপোটার্স ফোরামের’ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩ পিএম, ১২ আগস্ট ২০২৬ বুধবার | আপডেট: ০৪:০৩ পিএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

সুপ্রিম কোর্টে ‘ল রিপোটার্স ফোরাম’র শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

সুপ্রিম কোর্টে ‘ল রিপোটার্স ফোরাম’র শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে বাঁধা দূর করতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে  ল রিপোটার্স ফোরাম।

বুধবার (১২ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে বাঁধা দূর করতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে  ল রিপোটার্স ফোরাম।  ল রিপোর্টাস ফোরামের সাথে সংহতি প্রকাশ করে নোয়াব, ডিআরইউ  সভাপতি সহ বেশ কয়েকটি সংগঠনের প্রধানরা যোগ দেন কর্মসূচিতে।

গত ৭ মাস ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন প্রধান বিচারপতি।  বিভিন্ন সময় সেই নিষেধাজ্ঞা উঠানোর আহ্বান জানিয়ে আসছে আইন বিটের সাংবাদিকরা। এরই ধারাবাহিকতায় আজ এ আয়োজন করে ল রিপোর্টাস ফোরাম। কর্মসূচিতে যোগ দিয়ে এসময় নিউ এইজের সম্পাদক  নুরুল কবির সাংবাদিক প্রবেশে  বাঁধা দূর করতে আহ্বান জানান। 

তিনি বলেন, আদালত অবমাননা যেন না হয় এমন  বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে প্রধান বিচারপতির সঙ্গে।  এ নিয়ে সাক্ষাৎতের সময় চেয়েছেন প্রধান বিচারপতির কাছে।