মোহাম্মদপুরে কিশোরগ্যাং লিডার ইমন হত্যায় ৫ জন গ্রেপ্তার: র্যাব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৪ পিএম, ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার
মোহাম্মদপুরে কিশোরগ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুল ও পিঞ্জিরা রাব্বিসহ পাঁচ সক্রিয় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার বিকেলে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-২ অধিনায়ক।
র্যাব জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে মোহাম্মদপুরের কাটাসুর ও কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এর আগে, কিশোরগ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলায় বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ১২ এপ্রিল বিকালে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী সড়কের বেড়িবাঁধ এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের হামলার শিকার হয় কিশোরগ্যাং লিডার এলেক্স ইমন। পরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
এএইচ
