খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বরিশালে আলোচনা সভা ও দোয়া
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১৫ আগস্ট ২০২৬ শনিবার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের উদ্যোগে আজ শনিবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গনতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। তিনি কারো সাথে আপোষ করেননি। এসময় নেতাকর্মীরা মুরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, মহানগর বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভাশেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দলিয় কার্যালয়ে কোরআন খতম দেয়া হয়। পাশাপাশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এএইচ
