ঢাকা, শনিবার   ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩১ ১৪৩৩

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে ফরিদপুরে দোয়া মাহফিল

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১৫ আগস্ট ২০২৬ শনিবার

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ যোহর  ফরিদপুর মহানগর কৃষকদলের উদ্যোগে শহরের মডেল মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

উক্ত দোয়ার মাহফিলে ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মো. মামুন অর রশিদ মামুনের নেতৃত্বে দলের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে মহানগর কৃষকদল ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ