অবস্থানের ১২ ঘন্টা পর স্ত্রীর স্বীকৃতি পেলেন সেই তরুণী
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত : ০৭:২১ পিএম, ১৬ আগস্ট ২০২৬ রবিবার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে অবস্থানের ১২ ঘন্টা পর স্ত্রীর স্বীকৃতি পেলেন সেই তরুণী। হাতে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিলে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। যা সমাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়।
শনিবার রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রেমিক সৌদি প্রবাসী রাশেদুল ইসলাম রায়হান ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে। আর একই গ্রামের তরুণী সুরভীর দাবি, তাদের মধ্যে প্রায় ১১ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের সূত্র ধরে তরুণী বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে এসে হাতে বিষ নিয়ে অবস্থান নেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে রাতেই তাদের বিয়ে দেওয়া হয়।
তবে বিয়ের পর বর-কনে ক্যামেরার সামনে আর কোন কথা বলতে রাজি হয়নি।
এএইচ
