ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ৩ ১৪৩৩

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর সাদিকুল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

এবার খিলক্ষেত থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক মেজর মো. সাদিকুল হককে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান এতথ্য জানান। 

এদিন শুনানিকালে মেজর সাদিককে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর দেখানোর আদেশ দেয়। 

নতুন মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৭ মে খিলক্ষেত এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কয়েকজন সাবেক সেনাসদস্যকে আটক করা হয়। সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও সেনানিবাসের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। 

ঢাকা সেনানিবাসের সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার আজিজুল ইসলাম পরদিন খিলক্ষেত থানায় মামলা করেন।

এই মামলাতেই এবার সাবেক মেজর সাদিককে গ্রেপ্তার দেখানো হলো।

সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সাদিককে ২০২৪ সালের ২৯ অক্টোবর সামরিক আদালতে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২৯ জুন শেষে তিনি ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান।

এএইচ