ঢাকা, বুধবার   ১৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ৪ ১৪৩৩

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫। 

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের চালক ও হেল্পার, আহত হয় বাসের অন্তত ২৫ যাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 

এএইচ