ঢাকা, বুধবার   ১৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ৪ ১৪৩৩

শিশু জান্নাতুল ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার | আপডেট: ০৩:৪৫ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি প্রতিবেশী রবিউল শিকদার রবিকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর (পিপি)  মোঃ আজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি রবিউল ইসলাম ওরফে রবি রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই বিকালে রামচন্দ্রপুর গ্রামে জান্নাতুল মাওয়াকে একা পেয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ ও হত্যা করেন রবিউল। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে রবিউলকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। 

ওই দিন সকাল নয়টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন রবিউলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। 

এএইচ