রূপালী লাইফ ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে চুক্তি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:০০ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার
রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও এভারকেয়ার হাসপাতাল ঢাকা’র মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) স্বাক্ষরিত চুক্তির আলোকে রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পরিবারের বীমা গ্রাহক, গ্রুপ বিমার গ্রাহকসহ রূপালী পরিবারের সকল কর্মকর্তা ও কর্মচারীরা চিকিৎসা সেবায় বিশেষ সুবিধায় আকর্ষণীয় ডিসকাউন্ট সেবা পাবেন।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের কর্পোরেট মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার, হেড অব করপোরেট এ.এম আবুল কাশেম রনি, ম্যানেজার মো: ইফতেখার হোসেন এবং কর্পোরেট রিলেশন অফিসার সাবরিন হক ইমতি।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানীর সম্মানিত পরিচালক মাহেম রহমান জীম, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: গোলাম কিবরিয়া, হেড অব আইটি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক সোহেল, এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট, মো: আবদুল্লাহ এবং মো: হারুনুর রশিদ।
এএইচ
