রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৩ পিএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:২৭ পিএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার
দীর্ঘ ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনে শুরু হয়েছে। এই নির্বাচনের মধ্যে দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করবেন সংসদ সদস্যরা।এই নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অলি আহমদ। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।
এদিকে নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
এমএইচ
