ঢাকা, শনিবার   ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩ এএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধামন্ত্রী।

তিনি বলেন, “গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য রইলো আন্তরিক শুভকামনা।”

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন সংসদ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণের পর তাঁকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সফল ও মর্যাদাপূর্ণ দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এমএইচ