বোয়ালমারীর ১০ ইউনিয়নে বিএনপির কমিটি স্থগিত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার
অসংগতির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নে বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা বিএনপির প্যাডে জারি করা চিঠিতে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনাটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোয়ালমারী উপজেলার আওতাধীন নবগঠিত সবকটি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন জানান, নতুন গঠিত কমিটিগুলোতে কিছু গঠনতন্ত্র ও সাংগঠনিক অসংগতি পরিলক্ষিত হওয়ায় সাময়িকভাবে উপজেলার সব ইউনিয়ন কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এএইচ
