ঢাকা, শনিবার   ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

ঝিনাইদহে গরু চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অপরাধে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। 

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ওই গ্রামের বিধবা নিলুফা ইয়াসমিনের বাড়িতে চোর প্রবেশ করে। চোরচক্র ঘরে তালা দিয়ে গোয়ালঘর থেকে ২টি গরুর নিয়ে পালিয়ে যায়। টের পেয়ে আশপাশের লোকজন তাদের ধাওয়া করে। 

এক পর্যায়ে ওই গ্রামের মাঠের মধ্যে ১টি গরুসহ ২ জনকে আটক করে তারা। পরে গণপিটুনি দিলে একজন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্যজন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এএইচ