ঢাকা, শনিবার   ২১ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৬ ১৪৩৩

সোমবার তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২৩ আগস্ট ২০২৬ রবিবার

 ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সোমবার তেহরান সফর করবেন।

রোববার (২৩ আগস্ট) ফার্স বার্তা সংস্থার প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসমাঈল বাঘাই বলেছেন, এই সফরের লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের ‘আন্তরিক প্রচেষ্টা’অব্যাহত রাখা।

এমএইচ