ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ মামলা, শিক্ষক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:২১ পিএম, ২৪ আগস্ট ২০২৬ সোমবার | আপডেট: ০৪:২৩ পিএম, ২৪ আগস্ট ২০২৬ সোমবার

গাজীপুরে শ্রীপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা। এই ঘটনায় মাদ্রাসার ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার সকালে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই শিক্ষার্থীর পিতা।

পুলিশ জানায়, শ্রীপুরের ভিটিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক ইসমাইল হোসেন সজীব এক শিক্ষার্থীকে ছুটির পর তার রুমে প্রায়ই ডেকে নিত। গত ১৭ আগস্ট তাকে আবার ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ১৩ বছর বয়সী শিশুটাকে ধর্ষণ করে ওই শিক্ষক। 

পরে শিশুটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে এই ঘটনা জানায়। এ ঘটনায় মেয়েটির বাবা মোঃ রফিকুল ইসলাম বাদি হয়ে সোমবার সকালে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর আলম জানান, অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

এএইচ