ঢাকা, বুধবার   ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪০ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার

নড়াইলে ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জিএম মাশরাফি নামের ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীলের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বহিষ্কৃত ছাত্রদল নেতা জিএম মাশরাফি লোহাগড়া আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক ছিলেন এবং লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক জিএম মাশরাফিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহামুদুল হাসান সানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল এবং সদস্য সচিব মো. মামুন গাজী এই নির্দেশনা প্রদান করেন।

জানা গেছে, নড়াইলের উপজেলায় লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক জিএম মাশরাফির ইয়াবা সেবনের ভিডিও ও ছবি গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে কোন স্থান থেকে ভিডিওটি করা হয় তা জানা যায়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেয় ছাত্রদল।

এএইচ